সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, বিবিধ

শুক্রবার, ২৫ জুলাই, ২০১৪

শুনো দেব ত্রিপুরারী-



শুনো দেব ত্রিপুরারী-
পিতা যে পাষাণ অ’ইলা১

নিতা২ নাইওর না আইলা৩
মায়ে আমায় পাশরিলা কেমনে?
আশ্বিন শরৎকালে সবাই যাইন নাইওরেতে
আমার মা নি অ’ইয়াছৈন৪ পাষাণ?
যুদি৫ শিবের আইজ্ঞা৬ পাইতাম
মা-জননী দেখিয়া আইতাম৭
আরো দেখতাম আ’রী আর প’রী৮।
(১) অ’ইলা = হইলা (২) নিতা= নিতে, নিয়ে যেতে, (৩) আইলা =আসিলা (৪) অ’ইয়াছৈন =হইয়াছেন
(৫) যুদি = যদি (৬) আইজ্ঞা =আজ্ঞা  (৭) আইতাম = আসিতাম (৮ আ’রী আর প’রী =আরশি আর পড়শি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন